দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাত্র কয়েক ঘন্টাতেই শেষ হম্বিতম্বি। শেখ হাসিনার সাংবাদিক বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরেই ভারত সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল তারেক রহমানের সরকারের। কিন্তু সেই জেহাদে ইতি টেনে দেশকে আঁধারের হাত থেকে বাঁচাতে এবার দিল্লির কাছেই ডিজেল ভিক্ষা চাইল। বৃহস্পতিবার (৬ অগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সময়ে তৈরি পাইপলাইনের মাধ্যমে বাড়তি ডিজেল সরবরাহের জন্য করজোড়ে আর্জি জানিয়েছেন তারেক রহমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যদিও বাংলাদেশ সরকারের ওই ভিক্ষা চাওয়ার প্রেক্ষিতে সুষ্পষ্ট কোনও আশ্বাস দেননি মোদি সরকারের দূত। ভারতের কাছে ডিজেল ভিক্ষা চাওয়ার বিষয়টি জানাজানি হতেই তারেক সরকারের সমালোচনায় সরব হয়েছেন নেটা নাগরিকরা। অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘অশিক্ষিত প্রধানমন্ত্রী হয়তো ‘বেগারস ক্যান নট বি চুজার্স’ আপ্তবাক্যটি শোনেননি।

গরম পড়তে না পড়তেই বাংলাদেশে বিদ্যুতের অভাবে শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং। তার উপরে গ্যাস সঙ্কটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। তার পর গোঁদের উপরে বিষ ফোঁড়ার মতো যুক্ত হয়েছে ভুতুড়ে বিল। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে। বিদেশ থেকে ডিজেল কিনে পরিস্থিতি সামাল দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি নেই। তাই ভারতের দিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন বিদ্যু‍ৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠকে পাইপলাইন থেকে বাড়তি ডিজেল পাঠানোর অনুরোধ জানানোর কথা নিজের মুখেই জানিয়েছেন তিনি।

এদিন সচিবালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘দীনেশ ত্রিবেদির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ ছিল। ওই সাক্ষাতের সময়ে ভারতের কাছে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।’ উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের মার্চে উদ্বোধন হয়। পাইপলাইনের মোট দৈর্ঘ্য ১৩১.৫৭ কিলোমিটার (ভারতে ৫ কি.মি এবং বাংলাদেশে ১২৬.৫৭ কি.মি) এবং ক্ষমতা বার্ষিক ১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ)। অসমের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিপ্ট টার্মিনালে জ্বালানি পৌঁছায়। পরবর্তীতে সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা-তিনটি তেল বিপণন সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

 

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই