দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! বাস দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর আহত ১৫

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষদিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। যার মধ্যে মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল ১১ টা নাগাদ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যানকে ধাক্কা মেরে খাদে বাস উল্টে যায়। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের, গুরুতর আহত ১৫ জন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটি অটোভ্যানকে ধাক্কা মেরে পাশেই খাদে উল্টে যায়। ওই অটোভ্যানে থাকা চার আরোহীর মৃত্যু হয়েছে। বাসে থাকা কিছু যাত্রী গুরুতর আহত।

এলাকাবাসীরা ক্ষোভে বাসটিতে ভাঙচুর চালায়। তাদের দাবি, বাসের ড্রাইভারের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। হাটিকুমরুল জাতীয় সড়ক থানার ওসি লুৎফুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোঁজা ব্রিজ এলাকায় একটি অটোভ্যানকে চাপা দেয়। তারপরেই খাদে ছিটকে পড়ে যায়। গোঘার ব্রিজ এলাকাতেই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হাটিকুমরুল জাতীয় সড়ক থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফর রহমান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।’

এই দুর্ঘটনার খবর পেয়েই হাটিকুমরুল থানার পুলিশের সঙ্গে হাত লাগিয়ে উদ্ধারকাজ শুরু করেছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও র‌্যাব- এর- ১২ সদস্যরা। এই দুর্ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ