চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ছাত্রীদের শোওয়ার ঘরে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে…’, ভয়ঙ্কর কাণ্ড মাদ্রাসা শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছাত্রীদের শোওয়ার ঘরে গোপনে নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে মনিটরের পর্দায় চোখ লাগিয়ে যৌন লালসা চরিতার্থ করছিলেন মাদ্রাসা শিক্ষক। অভিযোগ পেয়ে আতর্কিতে হানা দিয়ে গুণধর শিক্ষকের কুকীর্তির পর্দা ফাঁস করল পুলিশ। প্রথমে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেও পরে খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে ওই শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানিয়েছেন, শার্সা উপজেলার এক কওমি মাদ্রাসায় থেকেই পড়াশোনা করেন দেড় শতাধিক ছাত্রী। মাদ্রাসার একটি ভবনের চারটি তলায় থাকেন ছাত্রীরা। আর নিচের তলায় থাকেন দুই শিক্ষক। তার মধ্যে আবু তাহের নামে এক শিক্ষক ছাত্রীদের ঘরে গোপনে নাইট ভিশন ক্যামেরা লাগান। নিজের ঘরে মনিটর লাগিয়ে ওই নাইট ভিসন ক্যামেরায় বন্দি হওয়া ছাত্রীদের গোপন দৃশ্য দেখতে থাকেন। বিষয়টি টের পাওয়ার পরেই বেশ কয়েকজন ছাত্রী তাদের অভিভাবকদের জানান। ওই অভিভাবকদের তরফেই এ বিষয়ে পুলিশে নালিশ জানানো হয়।

অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার (৯ এপ্রিল) স্থানীয় উপজেলা নির্বাহী আধিকারিক কাজী নাজিব হাসানকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় অতর্কিতে হানা দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার। ছাত্রীদের ঘরে লাগানো গোপন নাইট ভিশন ক্যামেরা, মনিটর-সহ বিভন্ন সরঞ্জাম উদ্ধার হয়। সেই সঙ্গে গত এক মাসের বেশি সময় ধরে রেকর্ল করা সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করা হয়। ছাত্রীদের শোওয়ার ঘরে কেন নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দিতে পারেননি অভিযুক্ত শিক্ষক। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘ছাত্রীদের শোওয়ার ঘরে সিসি ক্যামেরা বসিয়ে গর্হিত অপরাধ করেছেন অভিযুক্ত শিক্ষক। ছাত্রীদের গোপনীয়তার অধিকার খর্ব করেছেন। সিসিটিভি ফুটেজে কী রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পরেও কেন ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ