চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল, আইন আনছে ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে খানিকটা ঘুরপথে ওই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের যে প্রাথমিক খসড়া করেছে মুহাম্মদ ইউনূসের সরকার, তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনে নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংস্কার নিয়ে এক জরুরি বৈঠক হয়। আইন সংস্কারের প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজ্ঞ, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে। সভায় প্রস্তাবিত খসড়া সংশোধনীতে ৪এ, ১৩এ ও ২০এ  নামে ৩টি  নতুন ধারা এবং ৩(৩) ও  ১২(২) নামে ২টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়া ধারা ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয়।

খসড়ায় বলা হয়েছে, গণহত্যা-সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করা হবে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোন সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৫ অগস্টের ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারার রাজনীতির সঙ্গে ফের যুক্ত হতে না পারে, তার জন্যই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ