হিন্দুদের ক্ষোভ প্রশমনে বাংলাদেশে এবার দুর্গাপুজোয় ছুটি বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির এবং বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিএনপি ও জামায়েত সন্ত্রাসীরা। ওই নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার থেকেই পথে নেমেছেন হিন্দুরা। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা-সহ একাধিক শহরে বিক্ষোভ মিছিলে উত্তাল করেছে রাজপথ। এবার হিন্দুদের ক্ষোভ নিরসনে উদ্যোগী হল অন্তর্বর্তী সরকার। আজ সোমবার বিভিন্ন হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তথা প্রাক্তন সেনা কর্তা সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আসন্ন দুর্গাপুজোয় যাতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়, সেই সুপারিশ করা হবে জনপ্রশাসন মন্ত্রকের কাছে।

বর্তমানে বাংলাদেশে দুর্গাপুজো উপলক্ষে মাত্র একদিনের সাধারণ ছুটি চালু রয়েছে। দীর্ঘদিন ধরেই হিন্দু সম্প্রদায়ের তরফে ওই ছুটি বাড়ানোর দাবি জানানো হয়েছিল। সংখ্যাডগু প্রেমী হিসাবে পরিচিত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার তাঁর সঙ্গে দেখা করে দুর্গাপুজোয় ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিলেন হিন্দু সংগঠনের নেতারা। কিন্তু সেই দাবি পূরণ হয়নি।

তবে জমানা বদলের পরে এবার হিন্দুদের সেই দাবি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। অত্যাচারিত হিন্দু সম্প্রদায় যাতে নির্যাতন বিরোধী আন্দোলন থেকে সরে আসেন তার জন্য দুর্গাপুজোয় তিন দিনের ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘হিন্দু সংগঠনের নেতারা দুর্গাপুজোয় তিন দিন ছুটির দাবি জানিয়েছেন। আমি সুপারিশ করব- অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি দেওয়া হোক।  তিনদিন না হলে যাতে কমপক্ষে দুদিন ছুটি হয়।’ আসন্ন জন্মাষ্টমীর সময় হিন্দুদের উপরে আক্রমণ ঠেকাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।’

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের