চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালাতে পুলিশকে ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকে আজ রবিবার (৪ অগস্ট) থেকে শুরু হচ্ছে ‘সর্বাত্মক অসহযোগিতা’ কর্মসূচি। আর ওই কর্মসূচি যাতে সফল হতে না পারে তার জন্য পুলিশ-র‍্যাব সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুধু তাই নয়, আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালানোরও ছাড়পত্র দিয়েছেন। কোথাও আন্দোলনকারীদের ভাঙচুর করতে দেখলে বা আগুন জ্বালাতে দেখলে কোনও চিন্তাভাবনা না করে গুলি চালাতে হবে বলে নির্দেশ দিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর ওই নির্দেশে খানিকটা হতচকিত প্রবীণ পুলিশ আধিকারিকরা। তাঁরা মনে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মেনে চললে ফল হিতে বিপরীত হবে।

শনিবারই শহীদ মিনারের কেন্দ্রীয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ডাক দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ‘সর্বাত্মক অসহযোগিতা’ কর্মসূচি। কোটা সংস্কার আন্দোলন শুরুর পরেই ঢাকা মহানগর পুলিশ-সহ শাসকদল আওয়ামী লীগের ক্রীতদাস বাহিনীতে পরিণত হওয়া পুলিশ-র‍্যাব এবং বিজিবি আন্দোলনকারীদের খতম এবং গ্রেফতার অভিযানে নেমেছে। কোটা আন্দোলবনকারীদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে শিশু-সহ পড়ুয়াদের নির্মমভাবে হত্যা করছে। ফলে দেশের সাধারণ মানুষ সরকারের উপরে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নের রাস্তা ছাড়তে নারাজ শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাতেই কোটা আন্দোলনকারীদের কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে পেটোয়া বাহিনী পুলিশ-র‍্যাবের শীর্ষ কর্তাদের সঙ্গে মন্ত্রণা চালান তিনি। ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি মনে করি পড়ুয়ারা ভুল আন্দোলন করছেন। যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাজেই তাদের এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।‘ শিক্ষার্থীরা কোনও ধরনের আক্রমণের শিকার হবেন কিনা জানতে চাইলে তিরিক্ষি মেজাজে তিনি বলেন, ‘আপনাকে যদি কেউ মারে, তাহলে আপনি পাল্টা মারবেন না? আপনি কি বসে থাকবেন? আইনশৃঙ্খলা বাহিনীর আত্মরক্ষার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করবেন তাঁরা। প্রয়োজনে গুলি চালাবেন।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ