বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাণ্ডা রবিউলকে মন্ত্রী করলেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় ফিরে ধীরে-ধীরে নখদাঁত বের করতে শুরু করেছেন খালেদা পুত্র তারেক রহমান। মূলত তোলাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিতদেরই মন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন। সেই তালিকায় রয়েছেন শেখ রবিউল আলম। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক, রেলপথ মন্ত্রক এবং নৌ-পরিবহন মন্ত্রকের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। তিন মন্ত্রকই তোলা আদায়ের প্রধান উ‍ৎস। দলীয় তহবিল ভরাতে তারেক রহমান সুপরিকল্পিতভাবেই খুন ও সন্ত্রাসে জড়িত শেখ রবিউলকে দায়িত্ব দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সন্ত্রাসী হিসাবে একাধিক মামলা রয়েছে ৪৮ বছর বয়সী রবিউলের বিরুদ্ধে। ১৩ বছর আগে ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ধর্মঘট সফল করতে কুখ্যাত দুষ্কৃতীদের নিয়ে নিরীহ মানুষের উপরে হামলা চালিয়েছিলেন। একটি প্রাইভেট গাড়িতে বোমাও ছোড়া হয়। ওই ঘটনায় পুলিশ শেখ রবিউল আলমসহ অন্যদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর বিএনপি নেতা রবিউল আলমসহ ৬৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৩ সালের ৩০ অক্টোবর ওই মামলায় রবিউলকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।  ৯ মাস জেল কেটে শেষ পর্যন্ত মুক্তি পান।

এর পরে ২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিল এলাকায় প্লিজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম (৩৪) খুন হন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার আধিকারিক ছিলেন। ওই ঘটনায় ১৬ জনের নামে মামলা করে তানজিলের পরিবার। মামলার তিন নম্বর আসামী ছিলেন প্লিজেন্ট প্রপার্টির  কর্ণধার শেখ রবিউল আলম রবি। ওই ঘটনায় তার দলীয় সদস্যপদ স্থগিতও রাখেন বিএনপি শীর্ষ নেতৃত্ব।

ধানমন্ডি থানা বিএনপির সভাপতি থাকাকালীন গত বছরের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অন্যতম পাণ্ডা ছিলেন রবিউল। ওই দিন বঙ্গবন্ধুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের নেতৃত্বে থাকা এনসিপি নেত্রী সুরভী আক্তার ও ‘চ্যানেল আই’ টেলিভিশনের সঞ্চালিকা দীপ্তি চৌধুরী জানিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা প্রত্যেককে খাবার সরবরাহ করার পাশাপাশি পারিশ্রমিক হিসাবে হাজার-হাজার টাকা দিয়েছেন রবিউল। শুধু তাই নয়, গত বছরের ১৫ অগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে শোকপ্রকাশে যাওয়া সাধারণ মানুষকে নিগৃহীত করেছিলেন রবিউলের পোষ্য গুন্ডারা। আর ওই অপকর্মের দায় সুকৌশলে জাতীয নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর উপরে চাপিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে রবিউলকে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। এবার

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির