৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময়ে গণহত্যা চালানোর অপরাধে এবার মৃত্যুদণ্ড দেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ তথা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতার উপকণ্ঠে রাজারহাট নিউটাউনের এক গোপন ডেরায় তিনি রয়েছেন বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। আন্দোলন দমাতে চরম নিপীড়নের পথ বেছে নিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের সবক শেখাতে রাজপথে নামানো হয়েছিল আওয়ামী লীগের ‘প্রাইভেট আর্মি’কে। দেশের কুখ্যাত সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হয়েছিল পড়ুয়া ও অভিভাবকদের গুলিতে ঝাঁঝরা করার। আর ওই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন শেখ হাসিনার ‘ডান হাত’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আন্দোলনের সময়ে কুষ্টিয়ায় গুলি করে ছয়জনকে খুন করা হয়। ওই নৃশংশ হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন হানিফ। ৫ অগস্ট শেখ হাসিনা প্রাণ বাঁচাতে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে চলে যান। বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা গিয়েছে, ওই সময়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে যান মাহবুবুল আলম হানিফ-ও। রাজারহাটের নিউটাউনে ডেরা বাঁধেন।

মোল্লা মুহাম্মদ ইউনুসের তদারকি সরকারের সময়ে কুষ্টিয়ায় গণহত্যার দায়ে মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছিল। গত ৭ অক্টোবর সরকার ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শেষ হয়। এদিন রায় দিতে গিয়ে হাসিনা ঘনিষ্ঠ মাহবুবুল আলম হানিফ সহ চার জনকেই মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার