ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: শাশুড়ির সঙ্গে বৌমার দ্বন্দ্ব, আজকাল সব বাড়িতেই ঘটে থাকে। শ্বশুড়বাড়ির লোকের সঙ্গে মতের অমিল হলেই শাশুড়ি-বৌমার মধ্যে ঝগড়া চলতেই থাকে। সেটা টেলিভিশনের পর্দা হোক কিংবা বাস্তব জীবন সবেতেই হয়ে থাকে। কিন্তু বাস্তবে শাশুড়ি ও বৌমার দ্বন্দ্বের জন্য রক্তারক্তি কাণ্ড হবে এটা বোধহয় কেউ আন্দাজ করতেও পারেননি। মুখে মুখে কথা নয়। শাশুড়ি-বৌমার দ্বন্দ্বতে চলল কামড়া-কামড়ি। অভিযোগ, বৌমার কামড়ে শাশুড়ির নাকের ডগার একাংশ ছিঁড়ে গিয়েছে। এমনই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সোনারুদ্র এলাকায়। আহত শাশুড়ির নাম চায়না মণ্ডল। বর্তমানে তিনি বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পডুন: বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

অপরদিকে, শাশুড়ির নাকে কামড় বসানোর অভিযোগে বৌমা পূর্বা মণ্ডল ঘোষকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ। আজ, শুক্রবার তাঁকে কালনা আদালতে পেশ করা হয়। তবে ঘটনার পিছনে অন্য দাবি রয়েছে অভিযুক্ত বৌমার। আদালত চত্বরে সংবাদমাধ্যমের সামনে পূর্বার দাবি, গত ছয় বছর ধরে শাশুড়ি ও স্বামীর অত্যাচার সহ্য করছেন তিনি। অভিযোগ, তাঁর স্বামী রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার চালায়। এই নিয়ে আগেও থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। দুদিন আগেই স্বামী মদ খেয়ে এসে ফের মারধর শুরু করেছিল। তার প্রতিবাদ করাতে বিষয়টির মাঝখানে চলে আসেন শাশুড়ি। ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে পূর্বা জানান, প্রথমে শাশুড়ি তাঁর চুলের মুঠি ধরেন। পাল্টা তিনিও শাশুড়ির চুলের মুঠি ধরেন। এরপর শুরু হয় মারধর। তাঁর স্বামী ও শাশুড়ি মিলে বেধড়ক মারধর করতে থাকেন। তারপরে নিজের প্রাণ বাঁচাতে কোনও উপায় না পেয়ে শাশুড়ির নাকে কামড় বসিয়ে দেন তিনি। তারপরে পুলিশে পূর্বার নামে অভিযোগ করে শ্বশুড়বাড়ির লোকজন। যার ফলে গ্রেফতার করা হয়।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের