উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: জোশিমঠ থেকে বদ্রীনাথ যাওয়ার সময়ে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট সহ ৬ জন।  তবে এই প্রথম নয়, গত ১০ বছরে বারবার চার ধামে যেতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন পুণ্যার্থীরা। ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ১৩ বার হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আর তাতে প্রাণ হারিয়েছেন ২১ জন। চারধাম যাত্রা হয়ে উঠেছে মৃত্যুযাত্রা। বারবার কপ্টার ভেঙে পড়ার ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

হিন্দু পুণ্যার্থীদের চারধাম যাত্রা সহজ করতেই চালু হয়েছে হেলিকপ্টার পরিষেবা। কিন্তু সেই পরিষেবা বারবার দুর্ঘটনার কারণে খবরের শিরোনামে এসেছে। ২০১৭ সালের ১০ জুন বদ্রীনাথ থেকে হরিদ্বারে উড়ে যাওয়ার সময় ভেঙে পড়েছিল এক বেসরকারি সংস্থার অগস্তা AW119 MK II হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হেলিকপ্টারের এক ইঞ্জিনিয়ার। ২০২২ সালের ১৮ অক্টোবরে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের ওয়েল-৪০৭ মডেলের হেলিকপ্টারটি তীর্থযাত্রীদের নিয়ে গরুড় চট্টি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা পাইলট সহ সাতজনই প্রাণ হারান।

গত বছর ৮ মে উত্তরকাশীতে একটি ওয়েল-৪০৭ হেলিকপ্টার পুণ্যার্থীদের নিয়ে আবতরণের সময়ে বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ওই দুর্ঘটনায় পাইলট সহ সাত আরোহীর মৃত্যু হয়। এর ৩৮ দিনের মাথায় ফের এক হেলিকপ্টার দুর্ঘটনার সাক্ষী থেকেছিল উত্তরাখণ্ডের মানুষ। কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পরে আরিয়ান এভিয়েশনের ওয়েল-৪০৭ হেলিকপ্টারটি রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়ে। ওই সময় চপারটিতে এক নবজাতক সহ ছয় যাত্রী ও পাইলট ছিলেন। দুর্ঘটনায় সাতজনেরই মৃত্যু হয়।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের