২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রীকে তলব করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি বিপাকে বলিউড সুন্দরী নোরা ফতেহি। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রীকে তলব করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এই মামলায় অভিনেত্রীকে সরকার পক্ষের সাক্ষী তথা রাজ সাক্ষী হতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নোরা ফতেহির নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাই আগামী ২ নভেম্বর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। আদালতে নিজের বক্তব্য স্পষ্ট করতে হবে, আর নির্দেশ মেনে সাক্ষ্য দিতে হবে। 

বর্তমানে তিহার জেলে বন্দী কনম্যান-ঠগ সুকেশ চন্দ্রশেখর। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রোমোটারের স্ত্রীয়ের কাছ থেকে ২১৫ কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে। তিনি ওই প্রোমোটারকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে ঠাণ্ডা মাথায় এই প্রতারণা চক্রটি সাজিয়ে ছিলেন বলে অভিযোগ। ২০২১ সাল থেকে তিনি জেলবন্দী। বেশ কয়েক বছর ধরেই তিনি তদন্তের আওতায় রয়েছেন। তবে জামিন পেলেও সুকেশ এখনই সংশোধনাগার থেকে বেরোতে পারবেন না। তাঁর বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু এখনও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলায় ইডির তদন্তে নোরা ফতেহির পাশাপাশি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামও উঠে এসেছে। অভিযোগ, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের।  সেই সুযোগে তিনি কনম্যানের থেকে দামি দামি উপহার নিয়েছেন। তার সঙ্গে সুকেশের কয়েকটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়। যদিও বিপাকে পড়ে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

জানান সুকেশের এই দুর্নীতিমুলক কর্মকাণ্ডের কথা তাঁর জানা ছিল না। কিন্তু তদন্তে উঠে আসে, দুর্নীতির টাকা দিয়েই অভিনেত্রীকে দামি দামি উপহার দিয়েছেন সুকেশ। এখনও জ্যাকলিনের মাথার উপর আইনি খাড়া ঝুলছে। তিনিও আদালতে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দিল্লি হাই কোর্ট প্রত্যাখ্যান করেছে। পাশপাশি অভিযোগ উঠেছে, নোরা ফতেহিও সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর ২১৫ কোটি আর্থিক মামলায় তিনিও জড়িত। কিন্তু এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নোরা। দাবি করেছেন, সুকেশ তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে দামি বাড়ি-গাড়ি উপহার দেওয়ার লোভ দেখিয়েছিলেন। তিনি আদতে জানতেনই না সুকেশ কে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে তলব করার পরেই তিনি জানতে পারেন যে সুকেশ চন্দ্রশেখর একজন প্রতারক। এই মমালার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবুও নিস্তার নেই। আদালতে তাঁকে আগামী ২ নভেম্বর সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। 

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের