বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বদলের বাংলাদেশে দুর্গাপুজো আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে মন্দির ভাঙচুরের পালা। এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের খাসতালুক হিসেবে পরিচিত বগুড়ার নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর চালিয়ে দানপাত্র ভেঙে টাকা ও পুজোর সামগ্রী লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মন্দিরে ভাঙচুর চালানোর সময়ে একটি মূর্তিও পাশের ডোবার মধ্যে ফেলে দেয় হামলাকারীরা। পরে মন্দিরের পুরোহিত সেটি উদ্ধার করেন। ঘটনার কথা জানাজানি হতেই হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুজো শেষে মন্দির থেকে বাড়িতে চলে যান। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মন্দিরে এসে দেখতে পান, দানপাত্র ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রণামী কিংবা দান হিসেবে পড়া সমস্ত টাকা উধাও। মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে। একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশে একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মন্দির ভাঙচুর ও লুটপাটের খবর পেয়েই এলাকার হিন্দুরা ঘটনাস্থলে উপস্থিত হন। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্ত মনে তাদের পুজো-অর্চনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা