৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

Share:

  • নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই কুরবানি ঈদ। আর ওই ঈদের জন্য গরু থেকে শুরু করে নানা পশুর চাহিদা তুঙ্গে। কুরবানি ঈদের জন্য  সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল অ্যালবিনো জাতের দুটি মহিষ। যার একটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’, অন্যটি ‘নেতানিয়াহু’। নাম ও চেহারা আকৃতি, আচরণের কারণে ওই দুই মহিষকে নিয়ে রীতিমতো ‘বেওসা’ ফেঁদে বসেছেন কনটেন্ট ক্রিয়েটররা। পাশাপাশি রাতারাতি খবরের শিরোনামে উঠে আসা গবাদি পশু দুটিকে দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। শনিবার (১৬ মে)  খামার মালিকরা জানিয়েছেন, বাংলাদেশি টাকায় ছয় লাখে ( ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৬৯ হাজার টাকা) বিক্রি হয়েছে ‘নেতানিয়াহু’। আর ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৫৫০ টাকা কেজি দরে (ভারতীয় মুদ্রায় ৪২৯ টাকা)।

নারায়ণগঞ্জের বন্দর এলাকার ‘এসএস ক্যাটেল’ নামের একটি খামারে বেড়ে উঠেছিল বিশালাকৃতির অ্যালবিনো জাতের মহিষ। ‘নেতানিয়াহু’র ওজন ৭৫০ কেজির বেশি। তার আচরণেও দেখা যায় যুদ্ধংদেহী মনোভাব। মহিষটির চুল ও চোখের সঙ্গে ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর মিল থাকায় মালিক মজা করে নাম রেখেছিলেন ‘নেতানিয়াহু’। গত কয়েকদিন ধরে পশুরূপী ‘নেতানিয়াহু’কে এক নজর দেখতে খামারে ভিড় জমিয়েছিলেন হাজার-হাজার মানুষ। ‘এস এস ক্যাটেল’-এর ব্যবস্থাপক মেহেদি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নেতানিয়াহু মূলত অ্যালবিনো জাতের মহিষ। একই প্রজাতির ছয়টি মহিষ আছে আমাদের খামারে। যারা সবাই দুষ্টু প্রকৃতির। তাই তাদের নাম ‘নেতানিয়াহু-ওয়ান’, থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত রাখা হয়েছে। ‘নেতানিয়াহু’ নামে ভাইরাল হওয়া মহিষটি গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী ৬ লাখ (বাংলাদেশি মুদ্রায়) টাকা দিয়ে কিনে নিয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি গোলাপি রংয়ের মহিষ। সেটি খামারে আসা ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে নামাঙ্কিত ৭০০ কেজি ওজনের মহিষটির মাংস প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৫৫০ টাকা দরে (লাইভ ওয়েট) বিক্রি করা হয়েছে।

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?