শিক্ষকদের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ ঢাকা, রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে আগামিকাল রবিবার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছেন বাংলাদেশের কয়েক লক্ষ প্রাথমিক শিক্ষক। ফলে খুদে পড়ুয়াদের পঠন-পাঠন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও ধর্মঘটী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘শিক্ষকদের আন্দোলন আযৌক্তিক। যদি বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ধর্নায় বসেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশে রওনা করেন। মিছিলরত শিক্ষকদের শাহবাগে যেতে বাধা দেয় পুলিশ। ওই বাধা পেরিয়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের  শেল নিক্ষেপ করে। ওই ঘটনায় শতাধিক শিক্ষক গুরুতর জখম হন। আহত শিক্ষকদের চিকি‍ৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সংঘর্ষের ঘটনার পরেই শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর তরফে সন্ধ্যায় জরুরি সাংবাদিক বৈঠক ডেকে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা করা হয়।  

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দু’জনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। পুলিশের নারকীয় হামলার প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যদিও শিক্ষকদের মিছিলে পুলিশ বর্বরতা চালায়নি বলে দাবি করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। সাংবাদিকদের তিনি জানান, ‘মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টা মুহাম্মদ  ইউনূসের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেড দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’

 

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের