ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুকে ‘সেলাম’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের ভরাডুবির পরে ফের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করেছেন সাধারণ মানুষ। দীর্ঘ ১৮ মাস পরে গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ওড়ালেন একদল প্রান্তিক মানুষ। শুধু তাই নয়, বঙ্গবন্ধু জিন্দবাদ শ্লোগানও দিলেন। ওই ঘটনা দেখে চমকে যান আশেপাশের দোকানদাররা। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কেউ বঙ্গবন্ধুর ভজনা করল।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা রাজাকার মুহাম্মদ ইউনূসের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। দেশ জুড়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিবের কয়েকশো ভাস্কর্য। পাঠ্যবই থেকে বাদ গিয়েছিল বঙ্গবন্ধুর নাম। শিক্ষা-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হয়েছিল বাংলাদেশ স্বাধীনের প্রধান কাণ্ডারিকে। এমনকি ১৫ অগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে সরকারি ছুটি বাতিল করে দেওয়া হয়েছিল।

বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের কয়েক হাজার কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সন্ত্রাসীরা। এমনকি গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছিল। দখল করে নিয়েছিল পাকিস্তানপন্থী রাজাকাররা। ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা ব্যানার। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কাউকে দেখলেই মারধর করতেন নাহিদ ইসলাম-হাসনাত আবদুল্লাহের নেতৃত্বাধীন জঙ্গিরা।

এতদিন মুখ বুঝে রাজাকার তথা পাকিস্তানপন্থীদের দাদাগিরি সহ্য করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু শুক্রবার সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই যাবতীয় ভয় কাটিয়ে রাজাকার আর পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে গর্জে উঠেছেন আমজনতা। ঢাকা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাতেই রাজাকার বিরোধী মিছিল বের করেছিল মুক্তিযুদ্ধের সমর্থক পড়ুয়ারা। আর শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধুকে ‘সেলাম জানান’।

‘বিডি নিউজ২৪ ডটকমের’ প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে ফুটপাতের পোশাক  ব্যবসায়ী সলিমউল্লাহ ব্যাপারী জানান, ‘সাত-আটজন লোক এসেছিলেন। তাঁদের কেউ রিকশা চালান, কেউ ফুটপাতে ব্যবসা করেন, আবার কেউ হকার। কেন আচমকা এসেছেন, তা জানতে চেয়েছিলাম। ওঁরা বললেন, ‘এখন তো আর রাজাকাররা নাই, তারাই এই অফিসে আসলে বাধা দিত। এখন তারা হারছে, তাই আমরা পতাকা ওড়াতে আসছি।’

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির