এই মুহূর্তে

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতার পালাবদল ঘটেছে। কিন্তু মবের মুল্লুকের বদনাম ঘোচাতে পারল না বাংলাদেশ। শনিবার (১১ এপ্রিল) লালন ফকিরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড়ে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই ডেরার  প্রধান আব্দুর রহমান ওরফে শামিমকে (৬০) পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে মুসলিম মৌলবাদীরা। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে পীর শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘কোরআন যে, তৈরি করেছে সেও মূর্খ, যারা পড়ে তারাও মূর্খ।’ ব্যস আর যায় কোথায়? দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভিডিও। সবক শেখাতে শামিমের আস্তানায় চড়াও হয় মুসলিম মৌলবাদীরা। আস্তানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে আস্তানার একাংশ পুড়ে খাক হয়ে যায়।

হামলাকারীদের হাত থেকে নিস্তার পাননি দরগার প্রধান তথা পীর শামিম-সহ তার অনুসারী হিসেবে পরিচিত জুবায়ের (৩২), জামিরুন্নেছা (৪০) ও খোকন (৪৫)। চার জনকে নৃশংসভাবে মারধর করে মৌলবাদীরা। বেশ খানিকক্ষণ ধরে তাণ্ডব চলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অবস্থায় শামিম ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।  দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা সংবাদমাধ্যমকে জানান, নিহত পীরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

তারেককে খুশি করতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নিল দিল্লি

বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন রোজ, ৫০ বছর পর পরিশোধ করলেন রেলওয়ের ‘ঋণ’

সাত বছরের শিশুকে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার, তিনজনকে আমৃত্যু কারাবাসের সাজা

আবু সাঈদ হত্যা মামলায় দুই প্রাক্তন পুলিশকর্তাকে ফাঁসির সাজা, তিনজনের যাবজ্জীবন

মোদি সরকারকে জোর ধাক্কা তারেকের, হাসিনার দলকে নিষিদ্ধ করে আইন পাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ