তারেককে খুশি করতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার  প্রণয় ভার্মা। এবার তাঁকেই সরিয়ে দেওয়া হল সেই পদ থেকে। প্রণয় ভার্মাকে বাংলাদেশের বদলে রাষ্ট্রদূত করে পাঠানো হল বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে খুশি করতেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। 

শুক্রবার (১০ এপ্রিল)  বিদেশমন্ত্রকের  এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি  শীঘ্র ঢাকা ছেড়ে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।  মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে প্রণয় ভার্মাকে  পাঠানো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।  তবে প্রয়ণের বলে   বাংলাদেশে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেই বিষয়ে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়নি। 

 জানুন  প্রণয় ভার্মা সম্পর্কে… 

১৯৯৪ সালের আইএফএস ক্যাডার প্রণয় ভার্মা হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবন শুরু করেছেন এক বেসরকারি সংস্থায়। টাটা স্টিলে (Tata Steel) বেশ কয়েক বছর চাকরি করেছিলেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ২০১৭ সাল থেকে ভিয়েতনামে রাষ্ট্রদূত পদে যোগ দেওয়ার আগে পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগে বিশেষ দায়িত্বে ছিলেন। 

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা