সাত বছরের শিশুকে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার, তিনজনকে আমৃত্যু কারাবাসের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত বছরের একরত্তি শিশুকে অপহরণ করে অঙ্গ কেটে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের দায়ে তিন নরাধমকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। বয়সের কথা মাথায় রেখে বাকি দুই অপরাধীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ’১৬ বছর আগে ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর থেকে সাত বছরের এক শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তার পরে শিশুটির উপরে চরম নির্যাতন চালিয়ে পঙ্গু বানিয়ে দেয়। ভিক্ষাবৃত্তিতে কাজে লাগায়। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে ২০১১ সালের ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

দীর্ঘ ১৫ বছর ধরে চলে মামলার বিচারকার্য। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মামলার রায় দিতে গিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিউর রহমান তিন আসামী সালাউদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুককে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান। বয়স বিবেচনা করে মোহাম্মদ রমজান ও সাদ্দামকে ১০ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা করে আর্থিক জরিমানাও করেন। দণ্ডপ্রাপ্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ নির্যাতিত শিশুর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে দুই দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে থাকলেও বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স