মোদি সরকারকে জোর ধাক্কা তারেকের, হাসিনার দলকে নিষিদ্ধ করে আইন পাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় বসেই দিল্লিকে চোখ রাঙাতে শুরু করল পাকিস্তান প্রেমী তারেক রহমানের সরকার। বুধবার (৮ এপ্রিল) মোদি সরকারকে জোর ঝটকা দিলেন খালেদা জিয়া পুত্র। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আইন পাশ করল। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেককে ইসলামাবাদের খপ্পর থেকে বের করে আনার যে রণনীতি নিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক তার এদিনের সিদ্ধান্তে জোর ধাক্কা খেল। তারেক রহমান মোদি সরকারের গালে বিরাশি সিক্কার চড় কষিয়ে বুঝিয়ে দিল, দিল্লি নয়, পিন্ডির দাসত্ব মেনেই চলবে বাংলাদেশ।  

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস করা হয়েছে।  এই আইনটি  বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে  বিলটি পাস হয়। জানিয়ে রাখা ভালো,  এই বিল পাস হওয়ার ফলে,  এবার  থেকে সরকার কোনো ব্যক্তি বা সত্তা, রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসবাদের সঙ্গে  জড়িত থাকার  অভিযোগে নিষিদ্ধ করতে পারবে। শুধু তাই নয় তাদের কোনো কার্যক্রম  অনলাইন ও সামাজিক কোনও যোগাযোগমাধ্যমে  প্রচার করা যাবে না। সেই সঙ্গেই নিয়ম ভেঙে যদি  কোনও নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ সাহায্য,  আশ্রয় দেওয়া হয় তাহলে  কঠোর শাস্তি পেতে হবে আগের থেকেও বেশি  পরিমাণ  ।

আরও পড়ুন: বিজেপিকে সাম্প্রদায়িক জাতি বিভাজনকারী বলে দল ছাড়লেন ৫ সংখ্যালঘু নেতা

শেখ হাসিনা জমানার অবসানের পর মোল্লা ইউনূস সরকারের সময়ে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়ায়। ইসলামাবাদ ও বেজিংমুখী হয়ে দাঁড়ায় ঢাকা। দক্ষিণ এশিয়ায় কার্যত বান্ধবহীন ও একঘরে হয়ে পড়া মোদি সরকার তাই তারেক রহমানের সঙ্গে গোপনে সুসম্পর্ক তৈরি করতে আসরে নামে। মা হারা  তারেককে সান্ত্বনা দিতে ঢাকায় ছুটে এসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, তারেকের সঙ্গে যোগসুত্র হিসেবে সিআইএ এজেন্ট খলিলুর রহমানকে ব্যবহার করেছে দিল্লি। এমনকি সম্প্রতি জ্বালানি সঙ্কটের সময়েও ৫ হাজার টন ডিজেল পাঠিয়েছিল। জয়শঙ্কররা চেয়েছিলেন, আওয়ামী লীগের উপরে ইউনূস সরকারের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিক তারেক সরকার। যাতে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারে শেখ হাসিনার দল এবং চাপে থাকে জামায়াতে ইসলামীর মতো পাকিস্তানপন্থী দল। কিন্তু কোথায় কি উল্টে দেখা গেল তারেকের পাকিস্তানপ্রীতি। 

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর থেকেই দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি রয়েছেন ভারতের আশ্রয়ে।  ২০২৫ সালের মে মাসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।  সেই সময়ে  সংসদ কার্যকর না থাকায় আইন  সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?