দু:সংবাদ! ভাড়া বাড়ল মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভাড়া বাড়তে চলেছে বাংলাদেশ থেকে কলকাতায় আসার ট্রেনের। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস। তবে গত বছরেই এই তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল। এবার ফের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, আগামী ১৫ জুন থেকে কার্যকর করা হবে নতুন ভাড়া।

বাংলাদেশ থেকে পড়াশুনো, চিকিৎসার খাতিরে বহু মানুষ আসে ভারতে। প্রায় প্রতি মাসেই কয়েক হাজার বাংলাদেশি মূলত চিকিৎসার জন্য আসেন। বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এবার ট্রেনে আসতে হলেও বাড়তি খরচ করতে হবে বাংলাদেশিদের। কারণ, এই ট্রেনগুলিতে আবার ভাড়া বাড়তে চলেছে।

বাংলাদেশী রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানাননো হয়েছে, ডলারের মূল্যবৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য বাড়ছে।

কত টাকা বাড়ছে :  ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। ১৫ জুন থেকে এসি সিটের জন্য ৫ হাজার ১১০ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের৷ একই ভাবে ১৪০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া ঠিক করা হয়েছে ৩ হাজার ৭৪০ টাকা।

অন্যদিকে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনের বর্তমান এসি সিটের ভাড়া ২ হাজার ৯৫০ টাকা। যা ১৫ জুন থেকে ৩ হাজার ৫৫ টাকা হবে। ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা করা হয়েছে।

ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৭২০ টাকা, যা বাড়িয়ে ৭ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৩০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া  করা হয়েছে ৪ হাজার ৫২০ টাকা। আর ১৫৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া করা হয়েছে ৪ হাজার ১৫ টাকা।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খাঁন একটি বিজ্ঞপ্তি দিয়ে এই ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। ওই তিনটি ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ৩০৫ টাকা বাড়ছে বলেও জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় ট্রেনের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ