ইজরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইজরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের শিকার নিরীহ ফিলিস্তিনিদের স্মরণে আগামী শনিবার দেশজুড়ে পালন হবে একদিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশই ওই দিন পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি আগামিকাল শুক্রবার দেশের সমস্ত মসজিদ ও অন্যান্য ধর্মের প্রার্থনালয়ে ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনাসভাও অনুষ্ঠিত হবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। ১২ দিন ধরে বোমা বর্ষণ চলছে। আর ওই বোমায় প্রাণ হারিয়েছেন প্রায় চার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ হাজার বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ইন্ধনেই ওই হত্যালীলা সংগঠিত করে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী।

গাজা উপত্যকায় ইজরায়েলের হামলার নিন্দায় ইতিমধ্যে সরব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ইজরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের চিকি‍ৎসার জন্য জরুরি ভিত্তিতে গাজায় ওষুধ পাঠানোরও নির্দেশ দিয়েছেন। এবার ইজরায়েলের নারকীয় ও বর্বরোচিত হামলার প্রতিবাদে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইজরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত