লজ্জার রেকর্ড, ফের বিশ্বের দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

সবচেয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ঢাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিবেশ দূষণে ফের লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত ছিল  বাংলাদেশ। এ নিয়ে টানা চার বছর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শিরোপা জুটল বাংলাদেশের মাথায়। আর সবচেয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ঢাকা। পরিবেশ প্রেমীদের মতে, দূষণ নিয়ে যে প্রশাসনের শীর্ষ মহলের কোনও মাথাব্যথা নেই, টানা চার বছর বিশ্বের দূষিত দেশের তালিকায় শীর্ষে থাকাই তার সবচেয়ে বড় প্রমাণ।

২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বায়ুমান নির্দেশক নীতিমালা পরিবর্তন করা হয়েছিল। সংস্থার পক্ষে জানানো হয়েছিল, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু কোনও দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

মঙ্গলবার সুইজারল্যান্ডের বায়ু দূষণ বিষয়ক সংস্থা কিউ এয়ারের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টি এই  অঞ্চলের। বিশ্বের ১১৭টি দেশের মধ্যে দূষণের ক্ষেত্রে শীর্ষে বাংলাদেশ। প্রতি ঘন মিটার বায়ুতে পিএম ২.৫ এর মাত্রা ৭৬.৯ মাইক্রোগ্রাম। অর্থা‍ৎ নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি।

আইকিউএয়ারের সমীক্ষায় উঠে এসেছে, বিশ্বের শহরগুলির মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। তবে ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি। আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডারের কথায়, ‘অনেক দেশ বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বড় উদ্যোগ নিচ্ছে। অতীতে চিনের অবস্থা  অনেক খারাপ ছিল। কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়ায় ২০২১ সালে চিন পিএম ২ দশমিক ৫ র‍্যাঙ্কিংয়ে ২২তম স্থানে নেমে এসেছে। আগের বছর দেশটির অবস্থান ছিল ১৪তম। তবে বিশ্বে এমন অনেক দেশ রয়েছে, যেখানে বায়ুদূষণ পরিস্থিতি সত্যিই ভয়াবহ।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে