আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

Share:

নিজস্ব প্রতিনিধি:  জামিন পেলেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ সহ হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। আদালতে আত্মসমর্পণের পর তাঁদের জামিন দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেহজাবিন চৌধুরী এবং তার ভাই। মেহজাবিন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলার জন্য আদালতে হাজিরা দেওয়া কথা থাকলেও তারা হাজিরা দেননি। এমনটাই জানা যায় আদালত সূত্রে। হাজিরা এড়ানোর পরেই ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া। অভিযোগ উঠেছে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মেহজাবীন চৌধুরীর বাদীর সঙ্গে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেয়। তারপরে ব্যবসা শুরু না করলে বাদী মেহজাবীন ও তার ভাইয়ের থেকে টাকা চাইলে পরে টাকা দেওয়া হবে জানানো হয় এবং তারপর হুমকি দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয় এবং সেখানে এলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি এরপর তাদের বাড়ির সামনে দেখা গেলে খুন করারও হুমকিও দেওয়া হয়। তারপরেই থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করতে নির্দেশ দেয়। সেই মতই বাদী ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন অভনেত্রী। স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী জানান এই অভিযোগ ভিত্তিহীন। পোস্টে তিনি অভিনেত্রী লেখেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।” তবে তার পর জামিন চাইতে আদালতের দারস্থ হন।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার