কুয়ালালামপুর বিমানবন্দরে আটক বাংলাদেশের ‘জাকির নায়েক’ আজহারী

Share:

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর: ধর্মের নামে ঘৃণা ছড়ানোয় তার জুড়ি মেলা ভার। হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশের কট্টর মুসলিম ও মৌলবাদীদের কাছে তিনি জুনিয়র ‘জাকির নায়েক’ হিসাবেই পরিচিত। সেই জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে শুক্রবার ৯১১ অক্টোবর) কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন দফতর। সূত্রের খবর, মালয়েশিয়ার মাটিতে বসে যাতে তিনি কোনও সাম্প্রদায়িক ও নাশকতামূলক কাজকর্ম না চালাতে পারেন তার জন্য আজহারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। যদিও এ বিষয়ে গভীর রাত পর্যন্ত মালয়েশিয়া অভিবাসন দফতরের তরফে কিছু জানানো হয়নি।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন গ্রেফতারের ভয় ঢাকা ছেড়ে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছিলেন আজহারী। এখানে বসেই ঘৃণ্য ভাষণ দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লাগাতার চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে হিযবুত তাহরী, হুজি, জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ-সহ একাধিক জঙ্গি সংগঠনকে অর্থের জোগান দিয়ে গিয়েছেন। গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের পরে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। আর তার পরেই দীর্ঘ ৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত ২ অক্টোবর বাংলাদেশে ফিরে গিয়েছিলেন ‘জাকির নাযেক-টু’ আজহারী। বেশ কয়েকদিন দেশের মাটিতে কাটানোর পরে ফের মালয়েশিয়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এদিন সকালেই বাংলাদেশ ছাড়ার আগে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারকে সঙ্গে কাটিয়েছি। এ সময় বিভিন্ন আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামও করেছি। আলহামদুলিল্লাহ, দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে সংক্ষিপ্ত নোটিশের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আজ আমি মালয়েশিয়া চলে যাচ্ছি এবং মাস খানেক পর আবার দেশে ফিরব ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, এবং অর্গানাইজিং ক্যাপাসিটির ওপর নির্ভর করে দেশজুড়ে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেতে পারি। তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ‘জাকির নায়েক’ মিজানুর রহমান আজহারীকে আটক করেন অভিবাসন দফতরের আধিকারিকরা। মালয়েশিয়া পুলিশের সদর দফতরে তার বিরুদ্ধে যে ভুরি-ভুরি অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে আজহারীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা যাতে এই দেশের মাটি ব্যবহার করে কোনও সাম্প্রদায়িক ঘৃণা না ছড়াতে পারে, তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত