পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা-সহ বঙ্গবন্ধু পরিবারের ৭ সদস্যের ব্যাঙ্ক হিসাব তলব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাসপোর্ট বাতিলের পরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ মুজিব পরিবারের সাত সদস্যের ব্যাঙ্ক হিসাব তলব করল বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)।  সাত জনের নামে থাকা ব্যাঙ্ক আকাউন্ট, ব্যাঙ্কিং লেনদেনের হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে সাতজনের ব্যাঙ্ক আকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিএফআইইউ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, তাঁর পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক, দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাঙ্ক হিসাব তলব করা হয়েছে। এর মধ্যে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের শাসকদল লেবার পার্টির সাংসদ এবং ব্রিটিশ মন্ত্রিসভার অন্যতম সদস্য। সাত জনের অ্যাকাউন্ট থেকে বিদেশে কোনও অর্থ পাচার হয়েছে কিনা, তা জানতেই ব্যাঙ্ক হিসাব তলব করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার ব্যাঙ্ক হিসাব তলব করা হয়েছিল। নতুন করে কেন ফের ব্যাঙ্ক হিসাব তলব করা হল তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি বিএফআইইউয়ের আধিকারিকরা। তবে মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাঙ্কের এক পদস্থ আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রতিবেদককে বলেছেন, ‘কর্তার (পড়ুন মোল্লা মুহাম্মদ ইউনূস) ইচ্ছায় কর্ম হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হেনস্থা করতেই বার বার ব্যাঙ্ক হিসাব তলব করা হচ্ছে।’

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের