বড় খবর! ফুড ব্লগারের বউকে বিয়ে করলেন নোবেল

সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে এক তরুণীকে কোলে নিয়ে নিজের তৃতীয় বিয়ের কথা ঘোষণা করলেন নোবেল। ফারজান আরিশা নামে ওই তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। রবিবার থেকেই আরিশার সঙ্গে নোবেলের বেশ কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বড় খবর! আবারও বিয়ে করলেন দুই বাংলার বিতর্কিত গায়ক নোবেল। ২০১৯ সালে জি বাংলার ‘সা রে গা মা পা’ মিউজিক রিয়েলিটি শোয়ের হাত ধরে লাইমলাইটে আসেন বাংলা দেশের জনপ্রিয় গায়ক নোবেল। এরপরেই তাঁর ব্যক্তিগত জীবনের নানা কাণ্ডারির খাতা খুলতে শুরু হয়। তাঁর নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাক্ষী থেকেছে এপার বাংলার মানুষজনও। কখনও মদ্যপ অবস্থায় গানের অনুষ্ঠানে গিয়ে স্টেজ ভাঙচুর, কখনও অগ্রিম টাকা নিয়ে শো করতে না গিয়ে প্রতারণা দায়ে গ্রেফতার, আবার কখনও স্ত্রীকে মারধরের অভিযোগের কারণে সংবাদের শিরোনামে এসেছেন নোবেল। কিছুদিন আগেই তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এছাড়া নানা সময়ে নোবেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও তুলেছিলেন তাঁর প্রাক্তন। তবে এবার সবকিছুর উর্ধে উঠে গেলেন নোবেল। ফুড ব্লগারের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন মাইনুল আহসান নোবেল।

সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে এক তরুণীকে কোলে নিয়ে নিজের তৃতীয় বিয়ের কথা ঘোষণা করলেন নোবেল। ফারজান আরিশা নামে ওই তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। রবিবার থেকেই আরিশার সঙ্গে নোবেলের বেশ কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে। যেখানে দু’জনকেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। জানা গিয়েছে, আরিশার গ্রামের বাড়ি খুলনায়। ফেসবুক থেকেই গায়কের সঙ্গে তাঁর পরিচয়। এরপর একাধিকবার দু’জনে দেখা করেছেন।

সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। আরিশা এর আগেও একটি বিয়ে করেছেন। তাঁর স্বামী একজন ফুড ব্লগার। বিয়ের একবছরও হয়নি তাঁদের। জানা যায়, নোবেলের সঙ্গে আরিশার একাধিক ছবি ফাঁসের পর থেকেই আরিশার প্রথম সংসারে অশান্তি শুরু হয়। কিন্তু সেই স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে কিনা, তা জানা নেই! নোবেলের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আরিশার সঙ্গে বিয়ের খবর প্রকাশ করবেন নোবেল। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। বিয়ের কয়েক বছর পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের