নির্বাসন কাটিয়ে নভেম্বরেই ঢাকায় ফিরছেন খালেদাপুত্র তারেক রহমান, লড়বেন ভোটেও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ঢাকার হাওয়া ভবনে অফিস খুলে তোলাবাজি করে হাতিয়ে নিয়েছিলেন কয়েক হাজার কোটি টাকা। ওই তোলাবাজির দায়ে সেনা সমর্থিত তদারকি সরকারের জমানায় গ্রেফতারও হতে হয়েছিল। শেষ পর্যন্ত জেলের ভাত খাওয়ার হাত থেকে বাঁচতে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পর গত দেড় যুগ ধরে লন্ডনেই ডেরা বেঁধেছেন। সেখান থেকেই ভার্চুয়ালি পরিচালনা করছেন দলকে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গোপন চুক্তি’র নিরিখে এবার নির্বাসন কাটিয়ে দেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুণধর পুত্র। আগামী মাসে অর্থা‍ৎ নভেম্বরেই তিনি ঢাকায় ফিরবেন বলে শুক্রবার (২৪ অক্টোবর) দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তারেক নভেম্বরের কোন তারিখে ফিরবেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। খানিকটা রহস্য রেখে বলেছেন, ‘খুব শিগগিরই ওই তারিখ জানা যাবে।’

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন জেলে থাকার পরে ২০০৮ সালে  জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি জমান।  আওয়ামী লীগ আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁর সাজা হয়েছিল। পলাতক হিসাবে তাঁকে ঘোষণা করেছিল আদালত। যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার।

ওই তদারকি সরকার দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে খুনের অন্যতম পরিকল্পনাকারী সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আমেদকে। রাজাকার পরিবারের সন্তান সৈয়দ রেফাত আমেদ ক্ষমতায় বসেই তারেক রহমানের বিভিন্ন সাজা বাতিল করে দেন গত জুন মাসে লন্ডনে গিয়ে খালেদাপুত্রের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেই ঠিক হয় পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার প্রতিদান হিসাবে রাজাকার ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে।

শেখ হাসিনার জমানার এক বছর অবসান হওয়ার পরেও তারেক দেশে না ফেরায় নানা জল্পনা চলছিল। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের আগে খালেদা পুত্র দেশে ফিরবেন কিনা তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। এদিন সেই জল্পনায় জল ঢেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন ‘জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন—এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনও আসন থেকেই তিনি ভোটে লড়তে পারেন’।

 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে