চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল খালেদার দল বিএনপি, তালিকায় রয়েছে রাজাকারও

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এ নিয়ে দুই দফায় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হল। বাকি ২৮ আসনের প্রার্থী তালিকাও খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও নাম নেই মুক্তিযুদ্ধের পক্ষে সরব তথা দলের আন্তর্জাতিক বিষয়ক শাখার সহ সম্পাদক রুমিন ফারহানার। যদিও তাঁর জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি। প্রার্থী তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তথা রাজাকার গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি লড়ছেন চট্টগ্রাম-৬ আসন থেকে।

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনী নির্ঘন্টও ঘোষণা হতে পারে। সংসদ নির্বাচনের জন্য গত অক্টোবরেই ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল খালেদা জিয়ার দল। মাদারীপুর-১ আসন থেকে কামাল জামান মোল্লা। পরে তার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সেই আসনে দলীয় প্রার্থী হিসাবে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় কোন আসনে কে প্রার্থী হয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

ঢাকা-৭ –হামিদুর রহমান

ঢাকা-৯—হাবিবুর রশিদ

ঢাকা-১০–শেখ রবিউল আলম

ঢাকা-১৮–এস এম জাহাঙ্গীর হোসেন

গাজীপুর-১–মজিবুর রহমান

টাঙ্গাইল-৫—সুলতান সালাউদ্দিন টুকু

ময়মনসিংহ-৪–আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ

কিশোরগঞ্জ-১–মোহাম্মদ মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৫–শেখ মজিবর রহমান ইকবাল

মানিকগঞ্জ-১—এস এ জিন্নাহ কবির

মুন্সীগঞ্জ-৩—মোহাম্মদ কামরুজ্জামান

রাজবাড়ী-২–হারুন অর রশীদ

ঠাকুরগাঁও-২–আব্দুস সালাম

দিনাজপুর-৫—এ কে এম কামরুজ্জামান

নওগাঁ-৫—জাহিদুল ইসলাম ধলু

নাটোর-৩—আনোয়ারুল ইসলাম

সিরাজগঞ্জ-১–সেলিম রেজা

যশোর-৫—-এম ইকবাল হোসেন

নড়াইল-২—মনিরুল ইসলাম

খুলনা-১—-আমির এজাজ খান

পটুয়াখালী-২–শহিদুল আলম তালুকদার

বরিশাল-৩—জয়নুল আবেদীন

ঝালকাঠি-১—রফিকুল ইসলাম জামাল

ফরিদপুর-১—খন্দকার নাসিরুল ইসলাম

মাদারীপুর-১–নাদিরা আক্তার

মাদারীপুর-২—জাহান্দার আলী খান

সুনামগঞ্জ-২–নাসির হোসেন চৌধুরী

সুনামগঞ্জ-৪—–নুরুল ইসলাম

সিলেট-৪—-আরিফুল হক চৌধুরী

হবিগঞ্জ-১—রেজা কিবরিয়া

কুমিল্লা-২—-সেলিম ভূঁইয়া

চট্টগ্রাম-৩—মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৬—-গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চট্টগ্রাম-৯—-মোহাম্মদ আবু সুফিয়ান

চট্টগ্রাম-১৫–নাজমুল মোস্তফা আমীন

কক্সবাজার-২–আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ