এই মুহূর্তে

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, দুই যাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনার সময়ে বাসটিতে ৪০ যাত্রী ছিলেন। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও অধিকাংশ যাত্রীই বাসের ভিতরে আটকে পড়েছেন। ডুবুরি নামিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দুই মহিলা যাত্রীর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। যদিও তাদের পরিচয় শনাক্ত হয়নি।

দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটা নাগাদ ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে পৌঁছায়। সেই সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অন্য  ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। ওই সময় ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।’

খবর পেয়েই গোয়ালন্দ দমকল কেন্দ্রের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নদীতে পড়ে যাওয়া বাসটির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে। বাসটির ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী নিজেদের চেষ্টায় সাঁতরে পাড়ে উঠে এসেছেন। তবে বাকিরা আটকে পড়েছেন। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীরা কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করছেন ডুবুরিরা। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ‘উদ্ধারকার্যে গতি আনতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।’ দুর্ঘটনার খবর পেয়েই ফেরিঘাটে ভিড় জমিয়েছেন অনেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাকারীদের পাশে দাঁড়াল তারেক সরকার

২৫ মার্চ গণহত্যার স্মরণে পালিত হবে না ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, সিদ্ধান্ত পাকপ্রেমী তারেকের

তারেক রহমানকে জেল খাটানো প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়, তদন্তে NIA

একাত্তরে গণহত্যা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী!

ঈদের দিনেই বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, ভাসমান সেতু ভেঙে চার শিশুর সলিলসমাধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ