২৫ মার্চ গণহত্যার স্মরণে পালিত হবে না ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, সিদ্ধান্ত পাকপ্রেমী তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫৫ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের উপরে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। ১৯৭১ সালের ২৫ মার্চের সেই নৃশংস গণহত্যা স্মরণে প্রতি বছর পালিত হয়ে আসছিল এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি। আঁধারে ডুবে যেত বাংলাদেশ। তবে এ বছর সেই কর্মসূচি পালিত হচ্ছে না। পাকিস্তান প্রেমী হিসাবের পরিচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই এবার ওই কর্মসূচি পালন করা হবে না। সরকারের এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা। ক্ষুব্ধ কণ্ঠে তাঁরা বলছেন, ‘একাত্তরের কসাইদের শহিদ আখ্যা দিয়ে জাতীয় সংসদে শোকপ্রস্তাব পালিত হয়েছে। এবার ব্ল্যাক আউট কর্মসূচি বাতিল করা হল। দেশটা কি ফের পাকিস্তান হয়ে যাচ্ছে?’

৫৫ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে কালরাতের স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়। গত বছর মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানাতে রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।

চলতি বছর প্রথমে রাত বারোটা থেকে বারোটা এক মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবার আচমকাই মুক্তিযুদ্ধ মন্ত্রকের তরফে ওই কর্মসূচি বাতিলের ঘোষণা করা হয়। যদিও কী কারণে ব্ল্যাক আউট কর্মসূচি বাতিল করা হল, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

 

 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা