বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়, তদন্তে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে তদন্তে বড় পরিবর্তন এল। এতদিন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই মামলার তদন্ত চালালেও, এবার সেই দায়িত্ব নিল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। ফলে মামলার গুরুত্ব ও বিস্তৃতি যে অনেকটাই বেড়েছে, তা স্পষ্ট।

গত ৮ মার্চ এসটিএফের হাতে গ্রেপ্তার হয় এই মামলার দুই প্রধান অভিযুক্ত-রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। এরপরই কেন্দ্রীয় সংস্থা এনআইএ এই মামলায় সরাসরি হস্তক্ষেপ করে তদন্তভার গ্রহণ করে। এদিন একটি বিশেষ এনআইএ আদালতে অভিযুক্তদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পাশাপাশি তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর UAPA-র ১৬ ও ১৮ নম্বর ধারা যুক্ত করার আবেদনও অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে নাবালিকাকে অপহরণ করে কলকাতায় সংসার, ১১ বছর পর গ্রেফতার স্বামী

তবে আদালত থেকে জেলে ফেরানোর পথে সংবাদমাধ্যমের সামনে ফয়সাল নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, ওসমান হাদিকে সে খুন করেনি, বরং এটি কোনও চক্রান্তের ফল। এমনকি সে অভিযোেগ তোলে, তাকে ফাঁসানো হতে পারে এবং এই ঘটনার পিছনে অন্য শক্তির হাত থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, গত ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির উপর হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই ফয়সাল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে গত ১৪ মার্চ নদিয়ার শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি দালালকেও গ্রেপ্তার করে এসটিএফ। অভিযোগ, সীমান্ত পেরিয়ে অভিযুক্তদের ভারতে পালাতে সাহায্য করেছিল সে।

এদিকে, বাংলাদেশ পুলিশ-এর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। পুরো ঘটনায় আন্তর্জাতিক স্তরেও নজর পড়েছে, ফলে তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা