ওমিক্রনের ছোবলে কতজনের মৃত্যু, তথ্য নেই স্বাস্থ্য অধিদফতরের কাছে

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩৩ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৭০৩ জন। তবে সবচেয়ে বিষ্ময়ের হলো, দেশে এখনও পর্যন্ত করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের ছোবলে কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনও তথ্য নেই স্বাস্থ্য অধিদফতরের আধিকারিকদের কাছে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র তথা পরিচালক নাজমুল ইসলাম কাতর কণ্ঠে জানিয়েছেন, ‘ওমিক্রনের ছোবলে কতজন প্রাণ হারিয়েছেন, তা বলা দুষ্কর।’

গত ৯ ডিসেম্বর দেশে প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়। তার পরেই প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর ফের বেলাগাম সংক্রমণ ছড়াতে শুরু করে মারণ ভাইরাস। গত ৬ জানুয়ারি দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজারের উপরেই ছিল সংক্রমণ। ৪ ফেব্রুয়ারি থেকে  সংক্রমণের হার নিম্নমুখী হতে শুরু করেছে। তবে বাড়ছে মৃত্যু। মৃত্যুমিছিলের সারি যেভাবে দীর্ঘ হচ্ছে তাতে সিঁদূরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিন বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৮ হাজার ১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ৩৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৩ শতাংশে। আর মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।’

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে