ঢাকায় করোনা সংক্রমিতের ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন শনাক্ত

পাশাপাশি করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগামী দেড় মাসের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। রাজধানী ঢাকাতে করোনা আক্রান্তদের ৬৯ শতাংশের শরীরে মারণ ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন শনাক্ত হয়েছে। দশদিনের মধ্যেই ওমিক্রনে শনাক্তদের হার ১৩ শতাংশ থেকে ৬৯ শতাংশে পৌঁছেছে। সোমবার এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগামী দেড় মাসের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ঢাকায় করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং করে জানতে পেরেছি, ওমিক্রন আক্রান্তের হার এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। টিকা দেওয়া সত্বেও ডেল্টা ও ওমিক্রনে আক্রান্তদের সংখ্যা যেভাবে লাফিয়ে বাড়ছে, তা যথেষ্টই অশনিসঙ্কেত। হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। এভাবে চলতে থাকলে আগামী এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে রোগী ভর্তির কোনও সুযোগ থাকবে না। চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে।’ তবে ওমিক্রনে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খুরশীদ আলমও দেশজুড়ে করোনার বেলাগাম সংক্রমণকে ‘অশুভ ইঙ্গিত’ বলেই মনে করছেন। এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’রাজধানী ঢাকাতে করোনার নয়া প্রজাতি ওমিক্রন দাপট দেখালেও দেশের অন্যান্য অংশে তাণ্ডব চালাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ঢাকা বাদে দেশের অন্যান্য বিভাগে আক্রান্তদের ৮০ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।’ করোনার টিকা যাঁরা নেননি, তাঁরাই বর্তমানে মারণ ভাইরাসে বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান