শোলার দুর্গা প্রতিমা দেখতে ভিড় উপচে পড়েছে বাসুনিয়াপট্টির মণ্ডপে

চার মাস ধরে বেশ কয়েকজন কারিগরকে সঙ্গে নিয়ে ভাস্কর্যের আদলে প্রতিমা তৈরি করেছেন শিল্পী অনুপ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: শান্তির প্রতীক সাদা রং। অশান্ত বাংলাদেশে (Bangladesh) তাই শান্তির রং নিয়েই দুর্গা প্রতিমা (Durga Idol) তৈরি করেছেন শিল্পী অনুপ সরকার (Anup Sarkar)। পুরো মণ্ডপ সাজিয়েছেন শোলা দিয়ে। শুধু মণ্ডপই বলছি কেন, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের মূর্তি থেকে শুরু করে তাদের বাহন সিংহ, হাঁস, ময়ূর, ইঁদুর, প্যাঁচা সবই শোলা দিয়ে তৈরি। আর শোলার সেই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় উপচে পড়েছে দিনাজপুরের (Dinajpur) বাসুনিয়াপট্টি সর্বজনীনের পুজোমণ্ডপে (Basuniapatty Puja Pandal)।

শোলা শিল্পী হিসেবে যথেষ্টই খ্যাতি রয়েছে অনুপ সরকারের। প্রথমবার নিজের জেলা রাজবাড়িতেই প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। পরে শোলার তৈরি প্রতিমা পাঠিয়েছিলেন জার্মানিতে। এ বছর বাসুনিয়াপট্টি পুজো কমিটির পক্ষ থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হয় প্রতিমা গড়ার। চার মাস ধরে বেশ কয়েকজন কারিগরকে সঙ্গে নিয়ে ভাস্কর্যের আদলেই তৈরি করেছেন অপূর্ব প্রতিমা। ১০ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সাদা রংয়ের শোলা দিয়েই কেন মণ্ডপ ও প্রতিমা জানতে চাইলে নতুনত্বের ছোঁয়া আনার নেপথ্য কারিগর অনুপ সরকার বলেন, ‘সব অসুরীয় শক্তির বিনাশ করবে এমন একটি বার্তা দিতে-ই সাদা রংয়ের উপরে জোর দেওয়া হয়েছে। শুধু চোখ বা মুখের অবয়ব ফুটিয়ে তুলতে রংয়ের ব্যবহার করা হয়েছে।’ অনুপের দুর্গা প্রতিমা তৈরিতে সহকারীর ভূমিকা পালন করেছেন আলহাজ মোল্লা। ভিন ধর্মের হলেও প্রতিমা তৈরির সময়ে ধর্মীয় বেড়াজালকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাঁর কথায়, ‘সাধারণ মানুষ যখন প্রশংসা করে তখন বেশ ভাল লাগে। তখন মনে হয় কষ্টের দাম পেয়েছি।’

বাসুনিয়াপট্টি দুর্গোৎসব কমিটির সদস্য চিত্ত ঘোষ (Chitto Ghosh) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘একশো বছরের বেশি সময় ধরে পুজোর আয়োজন করা হচ্ছে। এবারেই প্রথম শোলার তৈরি প্রতিমা তৈরি করা হল। যেহেতু শোলার প্রতিমায় পুজো হয় না, তাই মাটির তৈরি ছোট দুর্গা প্রতিমা রাখা হয়েছে। ওই প্রতিমাতে পুজো হচ্ছে।’

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির