দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোকা চোরদের কাহিনি, ইমিটেশন ভেবে ফেলে গেল জড়োয়ার গয়না

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু গল্প নয়।

এ অবিশ্বাস্য কাহিনি একদল চোরের, যারা হিরের গয়নাকে স্রেফ বোঝবার ভুলে ইমিটেশন ফেলে চলে গেল। 

কী হয়েছিল, সেই ঘটনাই তুলে ধরব এই প্রতিবেদনে।

রাজধানীর কর্ণফুলি গার্ডেন সিটিতে দুটি সোনার দোকানে রোমহর্ষক ডাকাতির ঘটনা ঘটে। দোকান থেকে লুঠ হয় ২২১ ভরি স্বর্ণালঙ্কার-সহ বহু দামি গহনা। ডাকাতির সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তিন ডাকাতের নাম এবং পদবি কিন্তু খুব সুন্দর। একজনের পদবি মাতব্বর, একজনের নাম আবার শৈশব। একজনের নাম উত্তম। এদের সকলের পুরো নাম এবার উল্লেখ করা যাক। শাহীদ মাতব্বর ওরফে শাহিন, শৈশব রায় ওরফে সুমন ও উত্তম কুমার সুর।

ডাকাতির পিছনে ইন্ধন দিয়েছে উত্তম। পুলিশি জেরায় উত্তম সে কথা স্বীকারও করে নিয়েছে। পুলিশকে বলেছে, ডাকাতি করে চলে যাওয়ার সময় কিছু সোনা রাস্তায় পড়ে গিয়েছিল। আর একটি হিরের গহনাকে তারা ইমিটেশন মনে করে ফেলে দেয়। লুঠ হওয়া সোনা উত্তম কুমারের দোকানে ছিল। বাকি সোনা তারা বিক্রি করে দিয়েছে। পুলিশ সেগুলি উদ্ধারের চেষ্টা করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা দফতর জানিয়েছে, তাঁতী বাজারের সোনার ব্যবসা রয়েছে উত্তম কুমারের। উত্তমই বাকিদের ডাকাতিতে ইন্ধন দিয়েছিল। তাতীবাজারের কল্পনা বেডিংয়ে তারা ছিল ১৫দিন।  কর্নফুলি গার্ডেন সিটির নিরাপত্তা তুলনামূলকভাবে দূর্বল হওয়ায় এরা এখানকার দুটি সোনার দোকানকে টার্গেট করে। ডিবি কর্তা হাফিজ আক্তার জানান, গত ২৬ ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে বাকিদের সন্ধান মেলে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ