২৪ ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্প কাঁপল ঢাকা সংলগ্ন গাজীপুর

২৪ ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা- সংলগ্ন গাজীপুর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:১০ মিনিট নাগাদ কলকাতা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ২৪ ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা- সংলগ্ন গাজীপুর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:১০ মিনিট নাগাদ কলকাতা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। উৎসস্থল ছিল, বাংলাদেশের রাজধানী ঢাকা ও নরসিংদীর মাধবদী তে। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। প্রায় ১ মিনিট স্থায়ী ছিল কম্পন মাত্রা। ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, মূহুর্তেই বাড়ি-ঘর থেকে সকলে রাস্তায় নেমে এসেছিল। তবে কলকাতায় ভূমিকম্পের তেমন প্রভাব না পড়লেও ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভূমিকম্পের প্রভাব পড়েছে। অসংখ্য ভবন ভেঙে পড়েছে।

এমনকী শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিশেষত, বাংলাদেশের গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনা-সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকেই দাবি করেছেন, বাংলাদেশে এমন জোরালো ভূমিকম্প কেউ দেখেনি। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে আবারও কেঁপে উঠল বাংলাদেশ। তবে এবার ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা সংলগ্ন গাজীপুরে। যদিও প্রতিটি শক্তিশালী ভূমিকম্পের আফটার শক থাকে। জানা গিয়েছে, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০:৩৬ মিনিট নাগাদ গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপফতরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গাজীপুরের সাভারের বাইপাইলে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এরপরেই আবারও বাংলাদেশে ভূমিকম্পের খবর পাওয়া গেল। গতকালের ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গিয়েছেন। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। নরসিংদীতে ভবনের রেলিং ভেঙে তিনজন পথচারির মৃত্যু হয়।এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। এর পরদিনই বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হল। জানা গিয়েছে, এর কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ