দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানালেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানাবে অন্তর্বর্তী সরকার। আজ রবিবার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও কবে বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চাওযা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পাক গুপ্তচর সংস্থার মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দুই শতাধিক মিথ্যা খুন ও গুমের মামলা রুজু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ইতিমধ্যেই শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আগামিকাল সোমবারের (১৮ নভেম্বর) মধ্যেই বঙ্গবন্ধু কন্যাকে সপার্ষদ-সহ হাজির করার জন্য বাংলাদেশ পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন আইসিটির প্রধান বিচারক তথা জামায়াত ইসলামীর সুরা মজলিসের সদস্য গোলাম মর্তুজা মজুমদার। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দিল্লিতে থাকায় সোমবার তাঁকে যে হাজির করা যাচ্ছে না তা নিশ্চিত।

শেখ হাসিনার জমানার অবসানের পরে গত ৮ অগস্ট গঠিত হয়েছে পাকিস্তান ও মার্কিন দালালদের নিয়ে তথাকথিত অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়ে একাধিকবার মোল্লা মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, বিচারের জন্য দিল্লির কাছে ফেরত চা্ওয়া হবে দেশত্যাগী প্রধানমন্ত্রীকে। যদিও এখনও পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও দাবি জানানো হয়নি। তবে দাবি জানানো হলেও মোদি সরকার বঙ্গবন্ধু কন্যাকে ফেরত পাঠাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তাই দিল্লির উপরে চাপ সৃষ্টির কৌশল হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু শেক মুজিবের কন্যাকে দেশে ফেরত আনার বিষয়ে একটি বাক্যই উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেছেন, ‘আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব।’ একই সঙ্গে দেশে কবে নির্বাচন হবে তা নিয়েও স্পষ্ট করে কিছু বলেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুধু বলেছেন, ‘নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে। আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। ’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ