দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তিযুদ্ধের ইতিহাস অতীত, পাকিস্তানের সঙ্গে ফের সরাসরি বিমান যোগাযোগ চালু করছে মোল্লা ইউনূসের সরকার

নিজস্ব প্রতিনিধি :  চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট। এই ফ্লাইটে করে সহজেই দুই দেশের মধ্যে আদান প্রদান হবে। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার।

শুক্রবার(৬ ডিসেম্বর)পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই তথ্য জানিয়েছেন। এর বাস্তবায়ন হবে খুব শীঘ্রই। এই নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানান, আমাদের অন্তর্বর্তী সরকার (ইউনূস) পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগাতে চান। দুই দেশের মধ্যে যাতে বানিজ্যিক সম্পর্ক ঠিক থাকে তাই এই ফ্লাইট চালু করা হচ্ছে বলে জানান দেশটির ডেপুটি হাইকমিশনার মাহবুবুল আলম।

একইসঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে তিনি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্কের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত করতে চান। হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

এই নিয়ে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন জানান, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস। ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবেও তুলে ধরেন। শুধু তাই নয় তিনি সব বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং পাশাপাশি হাইকমিশনকে বাংলাদেশে এক্সপোতে যোগদানের জন্য আহ্বান জানান। একইসঙ্গে পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধার দিকে নজর রাখতে বলেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও উন্নত করবে। সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ