‘মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার দুঃসাহস দেখাবেন না’, ইউনূসকে সতর্ক করলেন সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘সতর্ক’ করে দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সূত্রের খবর, শনিবার যমুনায় সৌজন্য সাক্ষা‍ৎকারের সময়েই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ ইউনূসকে বরফশীতল কণ্ঠে সতর্ক করে দিয়ে সেনাপ্রধান বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার দুঃসাহস দেখাবেন না। লক্ষ-লক্ষ বাঙালির আত্মত্যাগের ইতিহাস মোছার ষড়যন্ত্র করলে বাংলাদেশ সেনার সদস্যরা হাত গুটিয়ে বসে তাকবে না।’ যদিও সেনাপ্রধানের হুমকির মুখে কাচুমাচু মুখে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘রিসেট বাটন’ নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কথা বলেননি তিনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বৈরাচারি শাসনের’ ইতিহাস মুছে ফেলার কথা বলেছেন।

গত মাসেই জাতিসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া সাক্ষা‍ৎকারে নব্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা ‘রিসেট বাটন’ পুশ করেছি। এভরিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গিয়েছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে।’

ইউনূসের ওই ‘রিসেট বাটন’ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সমাজমাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন নেটা নাগরিকরা। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তথা সর্বজনশ্রদ্ধেয় মানবাধিকার কর্মী জেড আই খান্না পান্না সরাসরি মুহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভুল করেও মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার চেষ্টা করবেন না। তাহলে জনগণ ফ্ল্যাশ বাটনে চাপ দিয়ে আপনি এবং আপনার সাঙ্গোপাঙ্গদের দেশ ছাড়া করবে।’ সূত্রের খবর, ইউনূসের ওই মন্তব্য ভাল মনে মেনে নেয়নি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার আধিকারিকরা। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে তাঁরা জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার কথা বলার জন্য সতর্ক করে দিতে হবে। নাহলে দেশের মহান ইতিহাস রক্ষায় ফের পথে নামবে সেনা।’ কোনও ক্রমে ক্ষুব্ধ সেনা আধিকারিকদের ক্ষোভ প্রশমিত করেন সেনাপ্রধান। এদিন রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ‘রিসেট বাটন’ প্রসঙ্গ তুলে মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ‘রিসেট বাটন’ চেপে দেওয়া নিয়ে সেনার শীর্ষ আধিকারিকরা যে ক্ষুব্ধ তাও জানিয়ে দেন তিনি। যদিও রাতে আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষা‍ৎকার হয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে স্পষ্ট দু’জনের আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়নি।

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?