বাংলাদেশে নির্বাচন কবে, বড় সড় ইঙ্গিত দিলেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি :  নির্ধারিত হল বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময়। আগামী ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ এর শুরুর দিকে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ততদিন পর্যন্ত আইন ও নির্বাচন সংক্রান্ত সংস্কারের কাজ চলবে।

সোমবার(১৬ ডিসেম্বর)বিজয় দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে বাংলাদেশ নির্বাচন নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে তিনি বলেন,‘যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যদি বলি তবে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার একান্ত ইচ্ছা, এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটারেরা ভোট দিয়ে ইতিহাস গড়ুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাই।’

ইউনূস সরকার নির্বাচনে মন দিলেও বাংলাদেশের হাল যে এখনও বেহাল তা নিজেই স্বীকার করলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তা স্বীকার করে তিনি বলেন, ‘গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, ভুক্ত ভোগীদের কষ্ট কমানোর চেষ্টা করছি। বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহণ খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। আশা করছি আগামী দিনে জিনিসপত্রের দাম আরও কমে আসবে।’

মূল্যস্ফীতির ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের কষ্টে সমব্যথী। তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ