ফরিদপুরে একই মণ্ডপে ২৫১ দুর্গা প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিমা গড়া থেকে শুরু করে বিসর্জনের দিন পর্যন্ত মন্দিরে ভিড় ঠেলা দায়। বিভিন্ন জায়গা থেকে নানান ভক্তদের সমাগম হতেই থাকে। কেননা এটা হল বাঙালির প্রাণের দুর্গাপুজো। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল শারদীয়া দুর্গাপুজো। চলতি বছর বাংলাদেশের ফরিদপুর জেলায় ৭২৮টি মণ্ডপে দুর্গাপুজো হয়েছে। তবে সবার নজর জেলার আলফাডাঙ্গা পৌরসদরের শ্রী শ্রী হরি মন্দিরে।

সনাতন ধর্মের চার যুগের দেব-দেবীদের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে ২৫১টি প্রতিমার বিশাল প্রদর্শনী। যা দেখতে দর্শনার্থীরা আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। রবিবার(১৩ অক্টোবর)বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ হলেও আলফাডাঙ্গার ২৫১ প্রতিমাগুলো দশমীর পরে আরও এক সপ্তাহ (১৭ অক্টোবর পর্যন্ত) দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

শারদীয়া দুর্গোৎসবকে যাতে সুষ্ঠভাবে সম্ভব হয় তাতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করে চলেছে। পাশাপাশি প্রতিটা মণ্ডপের সদস্যরা নিরাপত্তার দিকটা নজরে রাখছেন। এছাড়া মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবকও রয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন এই প্রতিমা দেখতে। গত ৯ অক্টোবর থেকে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হলেও মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের বেশি আগমন ঘটেছে অষ্টমীর দিন রাত থেকে। দশমীর দিনেও ভিড় চোখে পড়ার মত।

পুজো মণ্ডপে আসা দর্শনার্থীরা জানান, কয়েক বছর ধরে এখানে দুর্গোৎসবে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করা হয়। প্রতিমাগুলো দেখে তাঁরা সনাতনী ধর্মের ইতিহাস-ঐতিহ্যের বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন। তাঁরা এসে অনেক আনন্দ উপভোগ করেন। সত্য-সুন্দর-সম্প্রীতির বাংলাদেশ হবে দুর্গোৎসবে এমন প্রত্যাশায় রয়েছে তাঁদের।

এই নিয়ে আলফাডাঙ্গা হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও পুজো উদযাপন কমিটির সভাপতি কলেজ শিক্ষক প্রবীর কুমার বিশ্বাস জানান, সনাতনীদের ধর্মীয় কাহিনি সহজভাবে বোঝানোর জন্য প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। যেটা বই-পুস্তক পড়ে বুঝতে অনেক সময় লাগে। এই প্রতিমা নির্মাণ করতে সময় লেগেছে সাড়ে তিন মাস। প্রতিবেশী দেশ ভারত থেকে এসে নির্মাণ করেছেন মৃৎশিল্পী অনিল কুমার পাল। প্রতিমা তৈরি, ডেকোরেশন, লাইটিং, সাজসজ্জাসহ খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

অন্যদিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার বিষয়ে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গা হরি মন্দিরেই সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সহ মন্দিরের অনান্য সদস্যরা নিয়োজিত রয়েছেন।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির