ঢাকায় ভয়ঙ্কর ঘটনা, ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে নির্মমভাবে দুই ছেলের গলা কেটে খুন,এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকার পল্লবীতে। পরে গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের অনুমান, পরিবারে নিত্য কলহের জেরেই এমন নৃশংস ঘটনা ঘটছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বাবা মো.আহাদ। এই নিয়ে চিকিৎসকেরা জানান,আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার অপারেশন চলছে।

শনিবার(১৬ নভেম্বর)সকালে এই ঘটনা ঘটে। নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান। তার বয়স সাত বছর। অন্যজন তিন বছর বয়সী। তাঁদের বাবার নাম মো.আহাদ, বয়স ৪০ বছর। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি পেশায় ছিলেন একজন দারোয়ান। যা উপার্জন করতেন তাই দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাঁরা। তাঁর স্ত্রীও বাড়িতে বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

এই নিয়ে রাজধানী পল্লবী থানার উপপরিদর্শক(এসআই)জানান, আজ সকালে আমরা খবর পাই পল্লবীর বাইগারটেকে এক বাড়িতে দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এখনও পর্যন্ত চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয় নি। তবে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী