এই মুহূর্তে

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও দেশের আইনশৃঙ্খলার বিন্দুমাত্র উন্নতি ঘটেনি। উল্টে অবনতি ঘটে চলেছে। এবার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে কুপিয়ে এক শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন করল এক কর্মচারি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বুধবার (৪ মার্চ) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। নিহত শিক্ষিকার নাম আসমা সাদিয়া রুনা। তরুণী শিক্ষিকাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়েছিল ‘ঘাতক’ কর্মচারি। আশঙ্কাজনক অবস্থায় ফজলুর রহমান নামের ওই কর্মচারিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভয়াবহ ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফের একবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমুদ্দিন জানিয়েছেন, এদিন বিকেল চারটে নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার উপরে ছুরি নিয়ে চড়াও হন ফজলুর রহমান নামের কর্মী। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। বুক, মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে একের পর এক কোপ মারতে থাকেন। তার পরে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। উপর্যপুরি ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রুনা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মীরা রক্তাক্ত অবস্থায় রুনাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকি‍ৎসা শেষে হাসপাতালের চিকি‍ৎসক হোসেন ঈমাম জানান, ‘মৃত অবস্থায় রুনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মস্তিস্কে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’ ঘাতক কর্মচারি ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক। এদিনের হামলার পিছনে প্রণয়ঘটিত কোনও কারণ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তারেক জমানায়ও বদল নেই, চাঁদা না পেয়ে স্ত্রীর সামনেই হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন

মোটরসাইকেলের ফগলাইট জ্বালিয়ে অস্ত্রোপচার, হাসপাতালে হানা দিয়ে চক্ষু চড়কগাছ ম্যাজিস্ট্রেটের

আচমকা হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসককে না দেখতে পেয়ে চটে লাল

ফুরিয়ে আসছে পেট্রোল-ডিজেলের ভাণ্ডার, বাংলাদেশে গাড়িতে জ্বালানি ভরার কোটা চালু

বঙ্গবন্ধুর গড়ে চার মুক্তিসেনার খুনিই এখন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক

ঢাকা যেন কলম্বো, পেট্রোল ডিজেল কিনতে লম্বা লাইন পাম্পে , চলছে হাতাহাতি-মারামারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ