তেল নিয়ে হাহাকার, পাম্পের কর্মীদের মারধরে প্রাণ গেল তরুণের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব এখন বিশ্বজুড়েই পড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বে অপরিশোধিত তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এই সংকটের জেরে সমুদ্রপথে চলাচলকারী বহু তেলবাহী ট্যাঙ্কার মাঝপথেই আটকে পড়েছে বলে খবর। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৩০০টিরও বেশি তেলবাহী জাহাজ এই পরিস্থিতির কারণে চলাচল করতে পারছে না। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশেও। কোথাও কোথাও পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় গাড়ির লম্বা লাইন পড়ছে তেল নেওয়ার জন্য। আবার কোথাও তেল পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের রাজশাহী বিভাগে হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না, ফলে প্রতিদিনের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: আচমকা হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসককে না দেখতে পেয়ে চটে লাল

এরই মধ্যে ঝিনাইদহে জ্বালানি তেল নেওয়া নিয়ে সংঘর্ষে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাতের দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি পাম্পে এই ঘটনা ঘটে। মৃত তরুণের নাম নিরব আহমেদ (২২)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে একটি পাম্পে তেল নিতে যান। কিন্তু সেখানে দায়িত্বে থাকা কর্মীরা তাকে তেল দেননি। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, স্টেশনের কর্মীরা বোতলে করে তেল ভরছেন। এই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুললে যিনি তেল বিক্রি করছিলেন সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, কয়েকজন কর্মী বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে তার বন্ধুরা দ্রুত ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন জানান, গুরুতর অবস্থায় নিরব নামের এক তরুণকে হাসপাতালে আনা হয়েছিল। তার কাঁধ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। পরীক্ষা করার পর রাত ৯টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, মোটরসাইকেলে তেল নেওয়া নিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে নিরবের বাগবিতণ্ডা হয়েছিল। সেই সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই পাম্পের তিনজন বিক্রয়কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ