কুমিল্লায় পুরুষ সহকর্মীর সামনেই মহিলা কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি চর মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় মেয়েদের ‘বধ্যভূমি’ হয়ে উঠেছে স্বাধীন বাংলাদেশ। ফিরছে একাত্তরের মুক্তিযুদ্ধের কালো অধ্যায়। খোদ রাজধানী ঢাকাতেই এক মহিলা সাংবাদিককে টানা সাত ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়েছে। ওই নারকীয় ঘটনা যখন টক অব দ্য কান্ট্রি ঠিক তখনই কুমিল্লা থেকেও নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার এক খবর পাওয়া  গিয়েছে। এক পুরুষ সহকর্মীকে ‘পণবন্দি’ করে তার সামনেই এক মহিলা কর্মীর উপরে যৌন নির্যাতন চালিয়েছছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই মহিলা কর্মীকে উলঙ্গ করে ভিডিও তোলা হয়েছে। ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা আদায় করেছে বখাটেরা। অভিযোগ পেয়েও যথারীতি হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। ফলে ন্যক্কারজনক ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি।

নির্যাতিতা তরুণী জানিয়েছেন, ‘তিনি এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় (এনজিও) কর্মরত। গত সোমবার (১৭ মার্চ) ইফতারের পরে এক পুরুষ সহকর্মীর সঙ্গে ঋণের কিস্তির টাকা আদায়ে চান্দিনা পুরসভার তুলাতলী দক্ষিণ পাড়ায় গিয়েছিলেন। কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে চার যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষপ্রান্তে এতবারপুর গ্রামের মালিবাড়ি–সংলগ্ন একটি মৎস্য খামারের পাড়ে নিয়ে যান। সেখানে তাদের কাছে থাকা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। তার পরে তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নির্জন বাগানে নিয়ে আটকে রাখা হয়। এ সময় পুরুষ সহকর্মীকে গাছের সঙ্গে বেঁধে বিদ্যুতের শক দেওয়া হয় আর তাঁর  হাত-পা ও মুখ বেঁধে নগ্ন করে যৌন নির্যাতন চালানো হয়। ওই নগ্ন অবস্থার ছবি মোবাইল ফোনে বন্দি করা হয়। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার চাঁদা দাবি করা হয়। নিষ্কৃতি পেতে বোনকে মোবাইল ফোনে কল করে চার যুবকের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। ওই টাকা পাওয়ার পরও তাদের নির্যাতন করা হয়। একপর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে চার যুবক পালিয়ে যায়।

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান, নির্যাতিতা তরুণীর সঙ্গী তথা পুরুষ সহকর্মী অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চচারজনই পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের