দিল্লির ঘুম কেড়ে শুক্র রাতে ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সেনা কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের সেনা গোয়েন্দা সংস্থার তিন শীর্ষ আধিকারিক ঘুরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই ঢাকার মাটিতে পা রাখছেন পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্তা জেনারেল শাহির শামসাদ মির্জা। পাক সেনাবাহিনীতে যাঁর অবস্থান সেনাপ্রধান আসিম মুনিরের পরেই। পাক সেনার জয়েন্ট চিফ অব স্টাফস কমিটির চেয়ারম্যান পদে থাকা জেনারেল মির্জা শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে এগারোটা নাগাদ এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে চেপে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন। তাঁর সঙ্গে পাক সেনার আরও পাঁচ পদস্থ আধিকারিক আসছেন। তার মধ্যে দুজন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আধিকারিক। যারা গত বছর শেখ হাসিনাকে কুর্সি থেকে উচ্ছেদে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। পাকিস্তান সেনার দ্বিতীয় শীর্ষ কর্তার ঢাকায় আসার পিছনে কোনও বড়সড় উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। বিশেষ করে ভারত বিরোধী নতুন কোনও ষড়যন্ত্রের জাল বুনতেই তিনি আসছেন বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

সূত্রের খবর, ঢাকায় অবস্থানকালীন বাংলাদেশ সেনার প্রিন্সিপ্যাল স্টাফ আফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফায়জুর রহমান এবং জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ সেনাকে বিশেষ প্রশিক্ষণের বিষয়টি নিয়েও আলোচনা হবে। পাশাপাশি লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পাক মদতে চলা হিযবুত তাহরী ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি প্রশিক্ষণ শিবিরও পরিদর্শন করবেন। তাছাড়া জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-সহ পাকিস্তান প্রেমী দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন। পাকিস্তানের দূতাবাসেই ওই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

পাকিস্তান অনুসারী বাংলাদেশ সেনার এক ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, ‘ভারতের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমরাস্ত্র কিভাবে চালানো হয় তার প্রশিক্ষণ দেবে পাক সেনাবাহিনী। কী-কী সমরাস্ত্র কেনা প্রয়োজন, পাকিস্তান কীভাবে সেই সমরাস্ত্র কেনার বিষয়ে ছাড় দিতে আরে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই জেনারেল মির্জা আসছেন। ময়মনসিংহের মোমেনশাহী সেনা ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি। কেননা ওই সেনা ঘাঁটিতেই বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেবে পাক সেনা আধিকারিকরা। ওই প্রশিক্ষণের জন্য কী-কী ধরনের পরিকাঠামো গড়ে তুলতে হবে, সে বিষয়েও বিশেষ পরামর্শ দেবেন তিনি।’ উল্লেখ্য, জেনারেল মির্জার বাংলাদেশে অবস্থানের সময়েই ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার। আগামী রবিবার ঢাকায় আসবেন তিনি। পরের দিন অর্থা‍ৎ ২৭ অক্টোবর ঢাকায় বৈঠকে বসবে দুই দেশের যুগ্ম অর্থনৈতিক কমিশনের সদস্যরা। ২০ বছর বাদে ওই বৈঠক বসছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময়ে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়  শেষবার হয়েছিল দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!