Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুমিল্লায় মন্দিরে বোমা হামলা, পুরোহিত-সহ আহত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লা নগরীতে একটি মন্দিরকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় কাছাকাছি একটি মসজিদের সামনেও আরও দুটি হাতবোমা ছুড়ে মারেন। এ ঘটনায় মন্দিরের পুরোহিত-সহ অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দিরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান। 

ঘটনার খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং র‍্যাব কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের মধ্যে রয়েছেন কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের বাগানবাড়ি মসজিদে নামাজ পড়তে যাওয়া আবদুল বারেক। আহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধামসা বাজিয়ে নাচের তালে আদিবাসী তরুণীদের সঙ্গে পা মেলালেন মমতা

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরে শনি পুজা চলাকালীন তিনজন ব্যক্তি মণ্ডপের ভেতরে হাতবোমা ছুড়ে মারেন। তখন পুরোহিত লাঠি দিয়ে বোমাটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন। তিনি আরও জানান, হামলাকারীরা পালানোর সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায়। একই সময়ে পাশের একটি মসজিদের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, এতে দুইজন মুসল্লিও আহত হন। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর মতে, নির্বাচন-পরবর্তী সময়ে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ঢাকা থেকে বিশেষজ্ঞ তদন্তকারী দল এসে বিষয়টি খতিয়ে দেখবে।

মন্দিরের সামনে ফেলে যাওয়া সাদা ব্যাগটি বর্তমানে পুলিশের হেফাজতে জলে ভিজিয়ে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খোলা হবে এবং এর ভেতরে কী আছে তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি