দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান। দেশের নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে হাসান সিদ্দিকীকে নিয়োগ করা হয়েছে। শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।’ উল্লেখ্য, আগামী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এদিন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসর নিয়েছেন। তাঁর পরিবর্তে কে দেশের পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব পাবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে উঠেছিল। প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসানদের নাম নিয়ে চর্চা চলছিল।

শেষ পর্যন্ত এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়।  ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ধানমন্ডি আইন কলেজ থেকে এলএলবি পাশ করে ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি উন্নীত হন। পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ