অগ্নিগর্ভ বাংলাদেশে কেমন আছেন চঞ্চল চৌধুরী, ক্ষোভ উগড়ে দিলেন পরীমণি

এরকম অবস্থায় কেমন আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী? দেশের এরকম বিক্ষোভের কারণে কলকাতায় আসতে পারছেন না নায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তাল বাংলাদেশ। ছাত্র আন্দোলন অগ্নিগর্ভ বাংলাদেশ। চাপে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই মূহুর্তে তিনি ভারতের গাজিয়াবাদে অবস্থান করছেন। শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসিনার গণভবনে শুরু হয়েছে লুঠপাট। এমনকী ভাঙা হচ্ছে বাংলাদেশের জনক বঙ্গবন্ধু অর্থাৎ শেখ হাসিনার পিতার মূর্তি পর্যন্ত। আন্দোলনে ছাত্রদের পক্ষেই আওয়াজ তুলছেন বাংলাদেশের তারকারা। হাসিনা মুক্ত দেশ দেখে খুশি তাঁরাও। আজ থেকে ৩ বছর আগে এদিনেই জেলবন্দি হয়েছিলেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরিমণী। সেই ঘটনা স্মরণ করে মা-সম মাতৃভূমির প্রতিশোধের কথা বলছেন পরীমণি। কারণ ২০২১ সালের ৫ অগস্ট মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরিমণী, সেই ক্ষোভ উগড়েই তিনিও প্রতিবাদে নেমেছেন। তাঁর সঙ্গে সঙ্গে আওয়াজ তুলেছেন বাংলাদেশে তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিন, নুসরত ইমরোজ তিশারাও। ছাত্র লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তাঁরাও।

উত্তাল বাংলাদেশে আপাতত অন্তর্বর্তী সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনা। এদিকে বাংলাদেশের একের পর এক জ্বলন্ত ছবি-ভিডিও দেখে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরকম অবস্থায় কেমন আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী? দেশের এরকম বিক্ষোভের কারণে কলকাতায় আসতে পারছেন না নায়ক। গতকাল রবিবারই চঞ্চল অভিনীত শতবর্ষে মৃণাল সেনের জীবন অবলম্বনে ছবি ‘পদাতিক’-এর ট্রেলার লঞ্চ হয়েছে। ভক্তরাও ভেবেছিলেন হয়তো ট্রেলার লঞ্চে নায়ককে দেখা যাবে কলকাতায়। কিন্তু ওপার বাংলার এই উত্তাল পরিস্থিতির জন্যে তিনি কলকাতায় আসতে পারেননি। তাই কার্যত অভিনেতা কেমন আছেন সেটাই জানতে চায় ভক্তরা। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে এককথায় চঞ্চল চৌধুরী জানিয়েছেন, “এই আছি আর কী!” অন্যদিকে ‘হাসিনা মুক্ত’ বাংলাদেশে লড়াকু প্রজন্মকে কুর্নিশ জানিয়েছেন তিশা, ফারিণরা।

তাসনিয়া ফারিন নিজের ফেসবুকে লিখেছেন, “আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে। আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হল ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর। কারো কোনো সাহায্য সহযোগীতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়ত একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশ বার ভাবতে হবে না। এখনও অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি। আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী।”

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের