তোমাকে চুমু খেতে মন চায়, তোমার ঘ্রাণ চোখ বন্ধ করলেই টের পাই, কার উদ্দেশ্যে বললেন রাজ

খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।যাঁকে নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছেই। প্রতিনিয়ত মানুষ তাঁকে নিয়ে কৌতহলী। বর্তমানে আলোচনায় রয়েছে অভিনেত্রীর পঞ্চম স্বামী অভিনেতা-স্বামী শরিফুল রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ। আপাতত তেমনটাই ইঙ্গিত। কারণ বহুদিন ধরেই আলাদা থাকেন দুজনা। ছেলের খোঁজও নেননা। এদিকে দিন কয়েক আগেই রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর অভিনেত্রী বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হতেই পরীমণির দিকে আঙুল ওঠে। তখনই অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে রাজ তাঁর সঙ্গে থাকেন না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি। জানা যায়, রাজ-পরীমণির সাংসারিক কোন্দল এখন তুঙ্গে।

এর আগেও রাজের সঙ্গে একাধিকবার সাংসারিক কলহ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কিন্তু ছেলের কথা ভেবে তিনি সংসার করছিলেন। তবে এবার বোধহয় সব রাস্তা বন্ধ। এদিকে ছেলে রাজ্যকে নিয়েই পরীমণির গোটা দুনিয়া। কিছুদিন আগেই ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রাজ্য। এখন সুস্থ সে। ছেলের সঙ্গে মা পরীমণিও হাসপাতালে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রাজ্যের একটি ভিডিও পোস্ট করে রাজ ক্যাপশনে লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

আবার মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পরীমণি হাসপাতাল থেকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে লেখেন, ‘আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতো দিন পর আজ আম্বার সঙ্গে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া। পরীমণি থেকে আলাদা থাকার জন্যে আপাততঃ সন্তান রাজ্যর থেকেও দূরে থাকতে হচ্ছে তাঁকে। তাই ছেলের অসুস্থতায় মানসিকভাবে তিনিও ভেঙে পড়েছেন। তা স্পষ্ট রাজের পোস্টে। দেশের বাইরে থাকায় রাজ এখনও সন্তানের সঙ্গে দেখা করতে পারেননি। নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয় নি তাঁকে। তবে কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেতা।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের